হাড়িয়া চক্রবর্তী পাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চক্রবর্তী পাড়া মেইন রোড থেকে কাসেম মিয়ার বাড়ি পর্যন্ত সিসি (CC) ঢালাই রাস্তা নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন এ উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ রাস্তা নির্মাণকাজ বাস্তবায়িত হলে স্থানীয়দের চলাচল ও যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে ভোগান্তি কমে আসবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সড়কটি।
উন্নয়নমূলক এ কাজের শুভ সূচনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, বর্তমান উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে বৈদ্যেরবাজার ইউনিয়ন আরও এগিয়ে যাবে এবং জনসাধারণের কল্যাণে এমন উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।