Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসিদ্ধিরগঞ্জসোনারগাঁসোশ্যাল মিডিয়া

এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা মাসুম রানার দোয়া

By একুশে বাংলা নিউজ
September 4, 2026 1 Min Read
0

এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা মাসুম রানার দোয়া

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জননেতা আজহারুল ইসলাম মান্নানের শারীরিক সুস্থতা কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমপি আজহারুল ইসলাম মান্নান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। তাঁর দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মোনাজাত করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুর ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা চেঙ্গাকান্দী জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর রাজনৈতিক গুরু ও রাজনৈতিক অভিভাবক আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় মসজিদে উপস্থিত...
৬৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জননেতা আজহারুল ইসলাম মান্নানের শারীরিক সুস্থতা কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমপি আজহারুল ইসলাম মান্নান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। তাঁর দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মোনাজাত করছেন।

এরই ধারাবাহিকতায় পিরোজপুর ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা চেঙ্গাকান্দী জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর রাজনৈতিক গুরু ও রাজনৈতিক অভিভাবক আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

মাসুম রানা বলেন,
“আজহারুল ইসলাম মান্নান ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর অসুস্থতার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই দোয়া করি।”আমিন। 🤲❤️

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানের সুস্থতায় সবার কাছে দোয়া কামনা

Next

সোনারগাঁওয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ