Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

By একুশে বাংলা নিউজ
September 5, 2026 2 Min Read
0

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষণা অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের ভোটাররা উপস্থিত ছিলেন। তাঁদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো....
৮৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের ভোটাররা উপস্থিত ছিলেন। তাঁদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমান।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ কাজী মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নতুন কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদে রয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

সিবিএ ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষের কর্মচারীবান্ধব মানসিকতা ও সহযোগিতা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ আচরণ, শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি কর্মচারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সম্পর্কটা শুধু রাজনীতির নয়, এ যেন আত্মার টান—আজহারুল ইসলাম মান্নানের খোঁজ নিতে আবারও ছুটে গেলেন মাসুম রানা

Next

মেনিখালি নদী দখল ও ভরাটের অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ