Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
September 6, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ৪ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৮ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার রাজা শেখ ওরফে রাজু (২৩), সোনারগাঁয়ের লাধুরচর এলাকার মোঃ অহিদুল্লাহ...
৫৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ৪ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৮ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার রাজা শেখ ওরফে রাজু (২৩), সোনারগাঁয়ের লাধুরচর এলাকার মোঃ অহিদুল্লাহ (৫০), কাঁচপুরের চেঙ্গাইন এলাকার মোঃ জনি (১৯) এবং বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আক্তার হোসেন (৪২)।

এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে নন্দ কিশোর মিথুন ও আওলাদ হোসেন (২৮)-কে গ্রেফতার করা হয়েছে।

নিয়মিত মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—পটুয়াখালী সদর এলাকার মোঃ ইউসুফ (২৪), সোনারগাঁয়ের বানিয়াচং এলাকার মহর আলী (৫৩), চৌধুরীগাঁও এলাকার নয়ন সরকার (৪৪) এবং শম্ভুপুর এলাকার রাসেল (৩৫)।

অভিযানকালে মাদকসেবনের অভিযোগে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জ, নীলফামারী, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও বরগুনাসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মেনিখালি নদী দখল ও ভরাটের অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ