Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২

By একুশে বাংলা নিউজ
September 24, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় নাজিম (২১) ও সানী (৩০) নামে দুইজনকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় পারভেজ আল গনি (৩৮), বসুদেব বিশ্বাস (৪৬) ও খাজা (৪৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কাজী জুবাইয়ের...
৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক মামলায় নাজিম (২১) ও সানী (৩০) নামে দুইজনকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় পারভেজ আল গনি (৩৮), বসুদেব বিশ্বাস (৪৬) ও খাজা (৪৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কাজী জুবাইয়ের (২৭) ও শাহীন মিয়া (৪৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। সিআর সাজা ওয়ারেন্টভুক্ত মুকবল হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, একটি মামলায় মো. শামীম (৩০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকসেবী হিসেবে মো. ফারুক মিয়া (২৭), মো. সুমন (৩৫) ও মো. অপু (১৯)কে আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

জাসাস নারায়ণগঞ্জ মহানগরের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ