Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
September 27, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় দুইজন, হত্যা মামলায় দুইজন, পুরাতন মামলায় একজন এবং মাদকসেবী হিসেবে পাঁচজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানায়, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. শাহিন সজীব (৩৫), রিয়াজ (৩০), মো. মাসুম রানা (২৯), মো. মোতালেব (৫২) ও মো. সাজ্জাদ হোসেন (২৭)। তাদের মধ্যে শাহিন সজীবের বাড়ি সোনারগাঁয়ের হাবিবপুর, রিয়াজের স্থায়ী ঠিকানা রূপগঞ্জের বানিয়াদি এবং...
৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় দুইজন, হত্যা মামলায় দুইজন, পুরাতন মামলায় একজন এবং মাদকসেবী হিসেবে পাঁচজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. শাহিন সজীব (৩৫), রিয়াজ (৩০), মো. মাসুম রানা (২৯), মো. মোতালেব (৫২) ও মো. সাজ্জাদ হোসেন (২৭)। তাদের মধ্যে শাহিন সজীবের বাড়ি সোনারগাঁয়ের হাবিবপুর, রিয়াজের স্থায়ী ঠিকানা রূপগঞ্জের বানিয়াদি এবং বর্তমান ঠিকানা সোনারগাঁয়ের দমদমা। অন্যদের বাড়ি সোনারগাঁয়ের সাদিপুর, দৈলেরবাগ ও সোনাময়ী এলাকায়।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. মানিক (৪৫) ও মো. ইকবাল হোসেন (৪৫)। পুলিশের তথ্য অনুযায়ী, মানিক পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং ইকবাল হোসেন জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য।

হত্যা মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. রমজান হোসেন (৩৩) ও সুমন ভূঁইয়া (৩২)। রমজান হোসেনের স্থায়ী ঠিকানা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কাওড়া এলাকায় এবং বর্তমানে তিনি সোনারগাঁয়ের কাচপুর এলাকায় বসবাস করছিলেন। সুমন ভূঁইয়ার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এলাকায় এবং বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।

এ ছাড়া পুরাতন মামলায় মো. মাসুদ (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সোনারগাঁয়ের গোপেরবাগ এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন: নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ