Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
October 26, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম...
৫০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।

ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা

মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ওই রাতে চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা নজরদারির পর কক্সবাজারে অভিযান

হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর থেকে এসআরবি-১১ আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করার পর এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মামলার তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নির্ধারিত হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডের মাদকসম্রাট ও কুখ্যাত চাঁদাবাজ রবিন গ্রুপ ও রানার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ