Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা উদ্ধার

By একুশে বাংলা নিউজ
October 28, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ১৪ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, হত্যা মামলায় ১ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৩ জন রয়েছেন। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দয়াল চন্দ্র দাশ (২২), মো....
৪৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ১৪ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, হত্যা মামলায় ১ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৩ জন রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দয়াল চন্দ্র দাশ (২২), মো. হুমায়ুন (২৮), মো. রিফাত (২৪), শিহাব (১৯), মাকসেদুল (২৭), রানা মিয়া (৩৫), জুয়েল (২৮), অয়ন চন্দ্রশীল (২৪), মো. হারুন (২৮), মো. মুমিন (২৬), সফি উল্লাহ (২৮), কামাল হোসেন (২৮), হাসান লস্কর (১৮) ও উত্তম কুমার দাস (২৬)।

এ ছাড়া মাদক ব্যবসার অভিযোগে মো. আল হাসান (২৬), রাকিব (১৯) ও রুপা (২৭) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী মামলায় মো. সুলতান (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হত্যা মামলায় কবির হোসেন (৬০) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সোনিয়া আক্তার (৩৫), জাকির হোসেন (৩৮) ও মো. মোস্তফা (৪৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ