Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

By একুশে বাংলা নিউজ
November 14, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার উদ্যোগে এবং বিসমিল্লাহ এন এন জুলফিকার ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার উপজেলার ঐতিহাসিক পানাম নগরীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ নূর আলম, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মো. তানজিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সদস্য সচিব মো. মশিউর রহমান, লেখক সেলিম আহমেদ প্রধান, সদস্য হিরন মিয়া, এরশাদ হুসাইন, মাসুম মিয়া, শহিদুল ইসলাম, হুমায়ুন মিয়া, রাসেল, মোজাম্মেল...
৬৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার উদ্যোগে এবং বিসমিল্লাহ এন এন জুলফিকার ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার উপজেলার ঐতিহাসিক পানাম নগরীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ নূর আলম, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মো. তানজিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সদস্য সচিব মো. মশিউর রহমান, লেখক সেলিম আহমেদ প্রধান, সদস্য হিরন মিয়া, এরশাদ হুসাইন, মাসুম মিয়া, শহিদুল ইসলাম, হুমায়ুন মিয়া, রাসেল, মোজাম্মেল হক, আই আলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার ও প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ। সমাজের প্রতিটি মানুষ সচেতন হয়ে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

IHRC ট্রাস্টের উদ্যোগে দিনাজপুরে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন, মানবিক সেবায় নতুন অধ্যায়

Next

মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া কিশোরী আফরিনের মৃত্যু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ