Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া কিশোরী আফরিনের মৃত্যু

By একুশে বাংলা নিউজ
November 14, 2026 1 Min Read
0

মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া কিশোরী আফরিনের মৃত্যু

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে গরম পানি ঢেলে শরীরের ৩৫ শতাংশ ঝলসে দেওয়ার শিকার ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার গুরুতর...
৬৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে গরম পানি ঢেলে শরীরের ৩৫ শতাংশ ঝলসে দেওয়ার শিকার ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ১৩ বছর বয়সী এই কিশোরীর ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এতে আফরিনের শরীরের প্রায় ৩৫ শতাংশ ঝলসে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত মামা ও মামীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানে কিশোরী আফরিন। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আফরিনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ