নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরব দাম্মাম শাখার সাবেক বিএনপির সভাপতি কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান সৌদি ইনভেস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় রমজান উপলক্ষে সৌদি আরব দাম্মাম সুবেকা লুলু মার্কেট সংলগ্ন পার্ক প্রাঙ্গণে হাজারো মুসুল্লি এ ইফতার মাহফিলে অংশ নেন এসময় কোরআন থেকে তেলোওয়াত সকল বাংলাদেশী প্রবাসী সহ মুসলিম উম্মাহ র জন্য দোয়া করা হয়।এসময়
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজারো মুসুল্লি অংশ নেন।

এসময় আমিনুল ইসলাম আমিন বলেন,,,মাহে রমজান আমাদের মাঝে এসেছে তাকওয়া আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের ইস্পাতদৃঢ় চেতনা নিয়ে। নানা কারণে ও তাৎপর্যে এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। রমজান রোজার মাস, পবিত্র কুরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, বদর যুদ্ধের মাস, তারাবিহ, কুরআন তেলাওয়াত, ইতেকাফ, দান-খয়রাতসহ অন্যান্য ইবাদত-বন্দেগির মাস। ত্যাগ-তিতিক্ষা সংযম, সমবেদনা ও সহমর্মিতার বার্তাবহ মাস রমজান। রহমত (অনুগ্রহ) মাগফিরাত (ক্ষমা) ও নাজাতের (জাহান্নাম থেকে মুক্তির) মাস রমজান। আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর যে রোজার বিধান দেওয়া হয়েছে, এ রোজার উদ্দেশ্য কী তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন