তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার সদর ও সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ৭টি মোবাইল কোর্ট মামলায় ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।