তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ ইসলামঃ

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পাগলা বাজার বালুরঘাটের পশ্চিম পাশ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের চেইন খুলে ভেতরে একটি কালো রঙের ওয়ান শুটারগান পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।