আলআমিন কবির সৌদি আরব দাম্মাম প্রতিনিধিঃ

১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরব দাম্মাম সুবকায় কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশন এর শুভ উদ্বোধন করে উক্ত
নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের সূচনা করে সকলের নিকট দোয়া কামনা করেন কাজী ওমর ফারুক শাকিল এবং কাজী রাকিবুল হাসান সাকিব।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ওয়াহিদুর রহমান
এ সময় কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশনের স্বত্বাধিকারী কাজী ওমর ফারুক শাকিল ও কাজী রাকিবুল হাসান সাকিব
উপস্থিত সকলের কাছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।
কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশন
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠানটির মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কাজী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হায়দার কাজী, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শেখ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ডালিম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সজল রানা,গাউস মিনা,মোঃ ফরিদ,আঃ রহমান কাজী,কাজী সাদ্দাম, মোঃ ইউসুফ, নিশু,শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী ওমর ফারুক শাকিল ও কাজী রাকিবুল হাসান সাকিব বিভিন্ন প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।