তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১১.৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে পিলকুনি এলাকা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল। এসময় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯)। তার পিতা মোঃ ফাহিম ও মাতা মোছাঃ লাকী বেগম। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ শিয়ার চর, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা, নারায়ণগঞ্জ। তিনি বর্তমানে পিলকুনি ৫ তলা মোচড় এলাকায় জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১১.৫০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১৭,৯২০ টাকা নগদ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। এতে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। র‍্যাবের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে র‍্যাব-১১ জানায়, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।