তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন নোয়াগাও ইউনিয়নের চরকামালদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন আসামীকে আটক করেছে সোনারগাঁ থানা। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের চরকামালদী গ্রামের আস্থা ফিডের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন—
মো. কাউসার (২৩), পিতা: আল আমিন, গ্রাম: বাস্তম বাগ, ইউনিয়ন: বারদী;
মো. রায়হান (২৩), পিতা: কবির, গ্রাম: গোয়ালপাড়া, ইউনিয়ন: বারদী;
এবং মো. সুমন (২৮), পিতা: মো. বিদ্যুৎ, গ্রাম: লাদুরচর, ইউনিয়ন: নোয়াগাও।
তিনজনই সোনারগাঁ থানা, জেলা নারায়ণগঞ্জের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের সন্দেহজনকভাবে চলাফেরার সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সোনারগাঁও থানার এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।