তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
এ অভিযানের সার্বিক সমন্বয়ে ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও সরকারি ভূমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।