তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম কান্দাপাড়া (টি.সি রোড) এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
গত ২৯/০৩/২০২৬ তারিখ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টিম বিকাল আনুমানিক ০৫:৪০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম কান্দাপাড়া (টি.সি রোড) এলাকায় আসামির বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ মুর্সিদ আলী (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:মোঃ মুর্সিদ আলী (৪৩),পিতা: মৃত নুরুল হক,মাতা: মোছাঃ খোদেজা বেগম,
ঠিকানা: মিজমিজি কান্দাপাড়া, টি.সি রোড (কুলসুম বেগমের বাড়ির ভাড়াটিয়া),থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।