তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী কামরুজ্জামান-এর নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সস্তাপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৬০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ১ (এক) কেজি, উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল হোসেন আনন্দনগর সুগন্ধা মসজিদ এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ আশরাফুল ইসলাম রাশেদ এবং মাতা মৃত নাজমা বেগম। তিনি ফতুল্লা থানার অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।