তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ০৬ এপ্রিল ২০২৬ ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।
প্রশিক্ষণে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর কার্যকর বাস্তবায়ন, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। বক্তারা অংশগ্রহণকারীদের মধ্যে এ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনসেবায় স্বচ্ছতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।