তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানাধীন আমবাগ এলাকার ফকির গ্রুপের বাগান বাড়ির পূর্ব পাশের তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো— ১. দেওয়ান আরজু (৫০), সাং-আমবাগ, পেরাব বাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
২. মোঃ শান্ত (২০), সাং-আমবাগ, পেরাব বাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ৩. জনি বিশ্বাস (২৮), সাং-ভরৎ, পেরাবো, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে তিনটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দেওয়ান আরজুর বিরুদ্ধে পূর্বেও মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া মামলা উল্লেখযোগ্য।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।