তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায়, সোনারগাঁ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আল ইমরান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ০৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে (০০:১৫ ঘটিকা) সোনারগাঁ থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গোবিন্দপুর এলাকার মোঃ মাসুদ রানা (৪৯), পিতা–মৃত হাজী রহমত উল্লাহ, এর নিজ বাড়ির ১ তলা বিল্ডিংয়ের সামনের উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সালের একটি মামলায় বিভিন্ন ধারা (১৪৩/৪৪৭/৩৫৪/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) অন্তর্ভুক্ত ছিল।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও সকল ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।