তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মেম্বার গলির শেষ মাথায় ফজলুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪৬ (ছেচল্লিশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ রাজু (২২) ও জিসান (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া থানা রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।