তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ ০৯ জুলাই ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই (নিঃ)/ অজিত চন্দ্র বর্মন, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানায় কর্মরত এএসআই(নিঃ)/মো:আব্দুল হামিদ খান, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে ফতুল্লা থানায় কর্মরত এসআই (নিঃ)/নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট/মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই (নিঃ)/মো: শরীফুল হাসান, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য ফতুল্লা থানায় কর্মরত এসআই (নিঃ)/মো: রফিক (বিপিএম),এসআই (নিঃ)/নন্দন চন্দ্র সরকার, এএসআই (নিঃ)/মনির হোসেন এবং রূপগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) /মোঃ ফজলে রাব্বী, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই (নিঃ)/মো: শরীফ হোসেন, এসআই (নিঃ)/ আশরাফুল সিকদার, এএসআই (নিঃ) মো: সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল/ জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল/তারেক মিয়া’ দেরকে পুরষ্কৃত করেন।

পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় গত জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুন/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এসময় RAB এর সহকারী পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।