তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিদরাতুল জান্নাত রশ্নির আঁকা ছবি International Art Exhibition–2026 বা আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী-২০২৬-এ নির্বাচিত হয়েছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জি আর পরিবারের সদস্যদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
সিদরাতুল জান্নাত রশ্নি সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির শাখা-ঘ-এর শিক্ষার্থী, রোল নম্বর-২০৪। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে তার শিল্পকর্ম চীন, নেপাল, ভারত ও বাংলাদেশ—চারটি দেশে প্রদর্শিত হবে।
আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী-২০২৬-এর শিল্পী হিসেবে রশ্নির Artist ID: Ayna-A 54।
তার এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন ও সোনারগাঁয়ের জন্যও গর্বের বিষয়। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি আগ্রহী রশ্নির প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় বিদ্যালয় পরিবার তাকে অভিনন্দন জানিয়েছে।
সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন পরিবার সিদরাতুল জান্নাত রশ্নির এই অসামান্য সাফল্যে আনন্দিত ও গর্বিত। তার শিল্পীসত্তার আরও বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছে বিদ্যালয় পরিবার।
“Uniting Artists, Inspiring the World”—শিল্পের মাধ্যমে বিশ্বকে একসূত্রে যুক্ত করার এই আন্তর্জাতিক আয়োজনে রশ্নির অংশগ্রহণ সোনারগাঁয়ের জন্য নিঃসন্দেহে এক আনন্দের সংবাদ।