সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সারাদেশে দোয়া, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
এ উপলক্ষে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান।
এক শ্রদ্ধা বার্তায় আতাউর রহমান বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পরিপূর্ণ। দেশের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা ও নেতৃত্বের আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা তাঁকে স্মরণ করছি।”
আতাউর রহমান বলেন, “এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করাই আমার অন্যতম লক্ষ্য। প্রয়াত নেত্রীর আদর্শ ও জনকল্যাণের চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষের সেবা এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
শ্রদ্ধা বার্তায় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তাঁর পরিবার, স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।