নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ৬৭নং ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর বিরুদ্ধে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম এক পরিপত্রে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।
জানা যায়, গত ১৫ই জুন দুপুরে প্রতিদিনের ন্যায় কোচিং শেষে বাড়ি ফেরার আগে নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ডেকে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীর ডাক চিৎকারে আশে পাশের লোক এগিয়ে আসলে শিক্ষককে এলাকাবাসী গণধোলাই দিয়ে কমিটির মেম্বার সহ ১৭জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ৩ সদস্যের একটি টীম গঠন করে পঠালে টিম তদন্ত করে সত্যতা পেয়ে শিক্ষা অফিসারকে জানালে তিনি শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনের সূত্র ধরে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম সততা যাচাইয়ের এজন্য তিনি নিজে সোনারগাঁওয়ের পিরোজপুরের ইউনিয়নের ৬৭নং ভবনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ঘটনার সততা খুঁজে পেয়ে গত ৭ই জুলাই শিক্ষককে অসদ আচরনের দায়ে সাময়িক বরখাস্ত করেন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার অনুলিপি পাঠিয়ে দেন।
এলাকাবাসীর দাবী সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের শিক্ষাদানে পিতা-মাতার মতো বয়সী শিক্ষক শিক্ষিকাদের হাতে ছেড়ে দেন অভিভাবকগণ। আর এই শিক্ষক সুযোগ পেয়ে যদি শিশুদের উপর এমন অত্যাচার করে, তাহলে শিশুদের আশ্রয়স্থল কোন জায়গায় হবে?এলাকাবাসী এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় মানববন্ধনে ডাক দিবেন বলে জানিয়েছেন তারা।
নিউজ সাজিয়ে দিন