তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুম রানা।
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় মাসুম রানা পিরোজপুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাসুম রানা বলেন, এলাকার মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করতে চান।