তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বারিক।
এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, সাহসিকতার সঙ্গে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং নানামুখী জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সর্বমহলে প্রশংসিত হন।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি সোনারগাঁও উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। অপরাধমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।