তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।