নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, সুন্নাহ ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুম রানা।
মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলের শেষে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের দোয়া কবুল করুন এবং দেশ ও জাতির ওপর রহমত, শান্তি ও বরকত নাজিল করুন। আমিন।
মানবতার কল্যাণে, মানুষের পাশে—জনাব মোঃ মাসুম রানা।