নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আষাঢ়িয়ার চর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুম রানা।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) আষাঢ়িয়ার চর জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।

নামাজ শেষে আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মসজিদের সম্মানিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন মোঃ মাসুম রানা। তিনি বলেন, পিরোজপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে জনকল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য।

এ সময় আষাঢ়িয়ার চর জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য নগদ অর্থ প্রদানের ঘোষণা দেন তিনি। তাঁর এই উদ্যোগে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

উপস্থিত এলাকাবাসী মনে করেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবশেষে মুসল্লি ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে মোঃ মাসুম রানা পিরোজপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আল্লাহ তায়ালা তাঁর সকল নেক উদ্যোগ কবুল করুন এবং পিরোজপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।