তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক মামলায় ২ জন, মাদক সংক্রান্ত ভ্রাম্যমাণ মামলায় ৮ জন এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।