তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাওয়ে পিরোজপুর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থাকে উন্নত এবং আধুনিকায়ন করার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।
তিনি বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটানো হবে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেব ও তারই রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের আগামীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকারি ও আমার ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের প্রত্যেক বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন, জরাজীর্ণ স্কুল ভবন মেরামত এবং নতুন ক্লাসরুম নির্মাণ করা হবে। ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ও উন্নত শৌচাগার স্থাপন করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের উন্নয়ন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতিতে দক্ষ করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা হবে। শিক্ষাদানের মান যাচাইয়ে নিয়মিত স্কুল পরিদর্শনের ব্যবস্থা গঠন করা হবে।
তথ্যপ্রযুক্তির প্রসারে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে।