তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ জন, মাদকসেবী ৫ জন এবং নিয়মিত মামলায় ২ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকসেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পৃথক নিয়মিত মামলায় আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবনকারী এবং নিয়মিত মামলার আসামিরা রয়েছেন। গ্রেফতারকৃত ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানও চলমান থাকবে।