তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল ও মাদক কারবার প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।