তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর নজির দেখিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন

বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হোসেন মেম্বারের ছেলে মো. রাসেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন।

হাসপাতালে গিয়ে তিনি রাসেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় রাসেলের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন তিনি।

চেয়ারম্যান আব্দুল আল মামুন রাসেলের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি রাসেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে রাসেলের পরিবারও তাঁর পাশে দাঁড়ানোয় চেয়ারম্যান আব্দুল আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবিকতারই পরিচয়। চেয়ারম্যানের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

সকলের দোয়া ও ভালোবাসায় মহান আল্লাহ মো. রাসেলকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন—আমিন।