তরিকুল ইসলাম ( নারায়ণগঞ্জ প্রতিনিধি) – নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ডিজিএফআই পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ভুয়া ডিজিএফআইয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ । ৩ সেপ্টেম্বর রাত সারে ১২ টার দিকে নারায়ণগঞ্জ ভূইঘর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাজেরো গাড়ি, ২ টি ওয়াকিটকি, ১ টি হ্যান্ডকাপ, ডিজিএফআই পরিচয় বহনকারী ভিজিটিং কার্ড এবং একটি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাইনবোর্ড এলাকায় একজন সিএনজি চাকলকে ডিজিএফআই পরিচয় তুলে নিয়ে যায় কিছু লোক, পর তার কাছ থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ ডিজিএফআইয়ের সাথে যোগাযোগ করে জানতে পারে এটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্র। পরে তাদের উদ্ধারে মাঠে নামে ফতুল্লা থানা পুলিশ। একপর্যায়ে রাত সারে ১২ টার দিকে নারায়ণগঞ্জ ভূইঘর এলাকা থেকে একটি পাজেরো গাড়ি সহ ৩ জনকে গ্রেফতার করে তারা। পাশাপাশি আহত অবস্থায় তাদের পাজেরো গাড়ি থেকে সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করা হয়।
এবিষয়ে ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃত ৩ জন একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য তারা বিভিন্ন সময় নিজেদের প্রশাসনের লোক দাবি করে বিভিন্ন জায়গায় থেকে পেশাজীবি মানুষকে
অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায় করা সহ চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়ে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।