তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা মোঃ আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আবারও হাসপাতালে ছুটে গেলেন তাঁর আদরের ছোট ভাই মোঃ মাসুম রানা

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তিনি হাসপাতালে গিয়ে আজহারুল ইসলাম মান্নানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাঁর পাশে অবস্থান করেন।

প্রিয় মানুষ অসুস্থ—এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকা যেন সম্ভব নয়। তাই বারবার ছুটে যাওয়া, পাশে বসে খোঁজ নেওয়া কিংবা কিছু সময় কথা বলা—এসবের মধ্য দিয়েই ফুটে ওঠে ভাইয়ের প্রতি ভাইয়ের নিখাদ ভালোবাসা ও আন্তরিকতা।

রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সম্পর্ক যেন এক গভীর আত্মিক বন্ধনের প্রতিচ্ছবি। স্বার্থের হিসাব নয়, বরং ভালোবাসা, দায়িত্ববোধ ও আপনজনের প্রতি টান থেকেই বারবার পাশে দাঁড়াচ্ছেন মাসুম রানা।

এদিকে প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আল্লাহ তায়ালা জননেতা আজহারুল ইসলাম মান্নানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন এবং সুস্থভাবে আবারও সবার মাঝে ফিরিয়ে দিন—আমিন। 🤲❤️