তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪নং ওয়ার্ড উত্তর আজিবপুর কোনাপাড়া নিবাসী মরহুম মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রধান এর ছেলে মোঃ আব্দুস সোবহান প্রধান (৬০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাছির উদ্দীন।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সোবহান বৃহস্পতিবার ( ১০সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানেই নিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোক বার্তায় নাছির উদ্দীন বলেন মরহুম আব্দুস সোবহান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। আমরা বিএনপির একজন কর্মী কে হারালাম। এসময় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।