নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দুলু।
এ উপলক্ষে তিনি বিশেষভাবে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন এবং যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
দেলোয়ার হোসেন দুলু বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।