তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, দস্যুতা মামলায় একজন এবং মাদকসেবনের অভিযোগে ১১ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবনের অভিযোগে মো. আমিরুল (২৪), মির্জা ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)কে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক মামলায় মো. আমিন (২৩)কে গ্রেফতার করা হয়েছে।