তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

হাজারো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে  দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বৈদ্যের বাজারে বহুল প্রতীক্ষিত আধুনিক ও সুন্দর ঘাটলা নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবি ও মানুষের প্রত্যাশার এই ঘাটলার উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, নৌযাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।

বুধবার বৈদ্যের বাজারে ঘাটলা নির্মাণকাজের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের প্রতিশ্রুতি ও উদ্যোগে বহুল প্রত্যাশিত এ উন্নয়নকাজ বাস্তবায়নের পথে এগিয়েছে। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় থাকা ঘাটলাটিকে আধুনিক, নিরাপদ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যের বাজারের এই ঘাটটি প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ব্যবহার করেন। ব্যবসায়ী, নৌযাত্রী, সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নৌপথে যাতায়াতের ক্ষেত্রে ঘাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে ঘাটটির অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় যাত্রীদের ওঠানামা, পণ্য পরিবহন ও দৈনন্দিন চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে ঘাটের অব্যবস্থাপনার কারণে মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। এ অবস্থায় একটি আধুনিক ও নিরাপদ ঘাট নির্মাণ ছিল স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। সেই দাবি বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন উদ্যোগ নেন এবং ঘাটলা নির্মাণের প্রতিশ্রুতি দেন। অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

উন্নয়নকাজ সম্পন্ন হলে ঘাটে নৌযাত্রীদের নিরাপদে ওঠানামার সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের পণ্য পরিবহন আরও সহজ হবে এবং সাধারণ মানুষের নৌপথে চলাচলে সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি বৈদ্যের বাজারের নৌ যোগাযোগব্যবস্থা আরও সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, বৈদ্যের বাজারের এই ঘাটলা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে তারা একটি আধুনিক ঘাটলার প্রত্যাশা করে আসছিলেন। অবশেষে নির্মাণকাজ শুরু হওয়ায় তাদের বহুদিনের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এসেছে।

এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সমন্বিত সহযোগিতায় আধুনিক ঘাটলার নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হবে। এর মাধ্যমে বৈদ্যের বাজারের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি নৌপথে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত এই উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়রা উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলহামদুলিল্লাহ, বৈদ্যের বাজারের হাজারো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক ঘাটলা এখন বাস্তবায়নের পথে।