নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
আজ ১৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আনিসুল ইসলাম সানি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিতে ও মিলেমিশে বসবাস করে আসছে। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের সমান অধিকারে আস্থাশীল।”
এ সময় স্থানীয় বিএনপি, জাসাস ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পূজা উদ্যাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।