তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী হিসেবে ১৫ জন, চুরি মামলায় ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১৫ জনকে আটক করা হয়। তাঁরা হলেন আয়নাল হক (৪৫), গিয়াস উদ্দিন (৩৫), মো. আবু তাহের (৫৪), মো. সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন (৩৯), মো. কারুল (২৬), মো. খবির হোসেন (৩৮), মো. শামীম (৩৪), মো. ইয়াছিন তমাল (২৮), আনোয়ার (৪৫), সজিব হোসেন (২৮), রিয়াদ হোসেন (২৩), লালচান (৩০), ইয়াদ আলী (২৫) ও আব্দুর রহমান (২৬)। তাঁদের বিভিন্নজনের বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দি, চরভুলুয়া, টিপুরদী, বালুয়াকান্দি, চেঙ্গাকান্দি, রতনপুর, ইসলামপুর, সাত ভাইয়াপাড়া, ব্রাহ্মণগাঁও, কাঁচপুর, সোনাপুর ও প্রতাবেরচর এলাকায়।

মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন জাহাঙ্গীর হোসেন (৪২), মোক্তার মোল্লা (৪২) ও তাছলিমা (৩৬)। তাঁদের বাড়ি যথাক্রমে সোনারগাঁয়ের দৈলেরবাগ, সাত ভাইয়াপাড়া ও ব্রাহ্মণগাঁও এলাকায়।

এ ছাড়া চুরি মামলায় জাকারিয়া (১৮), মো. শরিফুল আলম বাবু (২০) ও মো. ফরহাদ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এবং অন্য দুজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায়।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. জাবেদ মিয়া (৩৫), মো. সিরাজুল ইসলাম ও মো. মামুন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি সোনারগাঁ উপজেলার বিন্নিপাড়া-বড়নগর, এলাহীনগর ও পশ্চিম সনমান্দি এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূল, চুরি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।