তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, মাদকসেবী ১৮ জন, ডাকাতির অভিযোগে ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১৮ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ আবুল কালাম (২৩), মোঃ হারুন অর রশিদ (৩৫), মোঃ আব্দুল করিম (৩০), মোঃ ইকবাল শিকদার (৪০), মোঃ মনির হোসেন