তরিকুল  ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক কালবেলা পাঠকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার পাশাপাশি সোনারগাঁয়ের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল ভূইয়া, উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, নোবেল মীর রাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে উপস্থিত সবার মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।