তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি, মাদকসেবী, শিশু বলাৎকার ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম থানা এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। একই সাথে পৃথক অভিযানে শিশু বলাৎকারের অভিযোগে একজন, নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন এবং বিভিন্ন স্পট থেকে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
- মাদক কারবারি (১১ পিস ইয়াবাসহ): ১. মোঃ মনির হোসেন সুমন (৩০), পিতা- আঃ হাই, গ্রাম- নানাখী (সাদিপুর ইউপি), সোনারগাঁও। ২. মোছাঃ আকলিমা (২২), পিতা- মৃত জজ মিয়া, স্বামী- রাজেশ সিকদার, গ্রাম- কাশিমপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
- শিশু বলাৎকার মামলায় গ্রেফতার: ১. মোঃ রাসেল (৩৭), পিতা- মোঃ শাহজাহান মিয়া, গ্রাম- ভৈরবদী (কালাদরগা), সোনারগাঁও।
- ওয়ারেন্টভুক্ত আসামি: ১. মোঃ শহীদুল, পিতা- আবুল হোসেন ওরফে আবুল হাসেম, গ্রাম- বাইশটেকী (বরাব বাজার), সোনারগাঁও। ২. সুহেদ আহমদ, পিতা- আহাদ আলী, গ্রাম- কাচপুর সোনাপুর, সোনারগাঁও। ৩. মোঃ রাসেল (৩৭), পিতা- মোঃ শাহজাহান মিয়া, গ্রাম- ভৈরবদী, সোনারগাঁও।
- মাদকসেবী (১৬ জন): মোঃ অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), মোঃ আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), মোঃ তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), মোঃ শামীম হোসেন (২৯), মোঃ সজীব আহম্মেদ (৩০) এবং মোঃ জাহিদ (২২)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।