Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জসোনারগাঁ

কাঁচপুরে বাসে অতিরিক্ত ভাড়া: সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

By একুশে বাংলা নিউজ
June 2, 2025 1 Min Read
0

কাঁচপুরে বাসে অতিরিক্ত ভাড়া: সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মাহিয়াত সিকদারের নেতৃত্বে কাঁচপুরের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে শান্তি পরিবহনের আব্দুর রহিম মিয়া, চয়েস পরিবহনের হারুন অর রশীদ আকন্দ, এবং বিজয় পরিবহনের বিজয় চন্দ্র রায়কে আটক করা হয়। সেনা কর্মকর্তা বলেন, “নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিতভাবে এই নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা...
৬৯৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মাহিয়াত সিকদারের নেতৃত্বে কাঁচপুরের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে শান্তি পরিবহনের আব্দুর রহিম মিয়া, চয়েস পরিবহনের হারুন অর রশীদ আকন্দ, এবং বিজয় পরিবহনের বিজয় চন্দ্র রায়কে আটক করা হয়।

সেনা কর্মকর্তা বলেন, “নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিতভাবে এই নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা কাঁচপুর এলাকার গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে টিকিট মূল্য যাচাই করেন। এ সময় দেখা যায়, কয়েকটি কাউন্টারে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ভাড়ার প্রমাণ পাওয়া গেলে যাত্রীদের সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। পরে আটক তিনজনকে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে বাস কাউন্টারে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে আটক 

Next

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীদের তিরোধান উৎসব শুরু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ