Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লা থানার ওসির সাথে সিসিএস নারায়ণগঞ্জ জেলার সৌজন্য সাক্ষাৎ

By একুশে বাংলা নিউজ
June 20, 2025 2 Min Read
0

ফতুল্লা থানার ওসির সাথে সিসিএস নারায়ণগঞ্জ জেলার সৌজন্য সাক্ষাৎ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: শরিফুল ইসলাম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার ( ১৯জুন ২০২৫) ফতুল্লা থানার সামনে সিসিএস’র একটিভ সদস্যদের অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিসিএস নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি সম্মানিত ওসি মো: শরিফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন—সমাজসেবী সুবর্ণা আক্তার সোনালী, মোহসিনা আক্তার মোহনা, মাহমুদা আক্তার, সাংবাদিক সজীব, সেলিম আহম্মেদ, আবু রায়হান, ওমর ফারুক শাহাজাদা, মো: রুবেল হক, মো: আল আমিন, সোহাইল ইসলাম ইফতি, খায়রুল আমীন,...
২৩০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: শরিফুল ইসলাম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার ( ১৯জুন ২০২৫) ফতুল্লা থানার সামনে সিসিএস’র একটিভ সদস্যদের অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিসিএস নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি সম্মানিত ওসি মো: শরিফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময় উপস্থিত ছিলেন—সমাজসেবী সুবর্ণা আক্তার সোনালী, মোহসিনা আক্তার মোহনা, মাহমুদা আক্তার, সাংবাদিক সজীব, সেলিম আহম্মেদ, আবু রায়হান, ওমর ফারুক শাহাজাদা, মো: রুবেল হক, মো: আল আমিন, সোহাইল ইসলাম ইফতি, খায়রুল আমীন, নাজমুস সাকিব, মো: রাকিবুল ইসলাম, আশরাফ রাইয়্যান আলিফ সহ আরো অনেকে।

আগামী ১১ জুলাই ফতুল্লা থানায় সিসিএস সভায় প্রধান অতিথি হবেন ওসি শরিফুল ইসলাম

সৌজন্য সাক্ষাতে ওসি মো: শরিফুল ইসলাম ঘোষণা করেন, আগামী ১১ জুলাই ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় তিনি সিসিএস ফতুল্লা থানার সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ফতুল্লা থানায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবেন।

তিনি বলেন,

“মানুষ দুটি কারণে অপরাধ করে—একটি না জেনে, আরেকটি বুঝে-শুনে নিজ স্বার্থে। কিন্তু কেউ অপরাধ করে ভালো থাকতে পারেনি। সচেতনতার অভাবের কারণে অনেক শিক্ষিত মানুষও থানায় আসতে ভয় পায়। পুলিশ মানেই ঝামেলা—এই ভুল ধারণা থেকে তারা অভিযোগ করে না। ফলে প্রকৃত অপরাধী ধরতে আমরা পিছিয়ে পড়ি। এ অবস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে আপনারা যে ভূমিকা রাখছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন,

“আজকের সমাজে অনেক সন্তান মাদকাসক্ত হয়ে বাবা-মাকে নির্যাতন করছে, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরিবারের সর্বস্ব হারাচ্ছে। এ থেকে তারা ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় আপনাদের মতো সচেতনতা সৃষ্টিকারী সংগঠন সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফতুল্লা থানার পক্ষ থেকে সিসিএস-এর পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

ভোক্তা অধিকার আন্দোলনে সিসিএস-এর অগ্রণী ভূমিকা

সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি বলেন,

“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ পাস হওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে সিনিয়র সাংবাদিক পলাশ মাহমুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। বর্তমানে দেশের ৬৪ জেলায়, ৩৪৫টি থানা এবং ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছে সিসিএস।”

তিনি আরও বলেন,

“২০১৮ সালে সিসিএস ৫২টি ভেজাল পণ্যের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে, যার ফলে আদালত সেগুলো নিষিদ্ধ করে বাজার থেকে তুলে নেওয়ার আদেশ দেয়। এর ফলে অনেক কোম্পানি মান উন্নয়ন করে এবং ভোক্তা সাধারণ উপকৃত হয়। আমরা প্রতি বছর জাতীয় ভোক্তা অধিকার দিবস উদযাপন করি।”

ভোক্তা হয়রানির শিকার হলে ভোক্তা অধিকার হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অথবা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইটে লিখিত অভিযোগ করার আহ্বান জানান তিনি।

“আমাদের থেমে থাকার সময় নেই। আমরা ভোক্তা অধিকার রক্ষায় আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ,” বলেন মনিরুল ইসলাম মনি।

📞 সিসিএস নারায়ণগঞ্জ জেলার সদস্য হতে চাইলে যোগাযোগ করুন:

মনিরুল ইসলাম মনি
জেলা কো-অর্ডিনেটর, সিসিএস নারায়ণগঞ্জ
📱 01611-177550 | 01953-403550

CCS – Conscious Consumers Society
“ভোক্তার অধিকার, সকলের অধিকার”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীদের তিরোধান উৎসব শুরু

Next

‘ভোক্তার অধিকার নিশ্চিত করতে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে’

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ